আগামীর সময়

ইজিবাইক খাদে পড়ে বাবা নিহত, মা-মেয়েসহ আহত ৫

ইজিবাইক খাদে পড়ে বাবা নিহত, মা-মেয়েসহ আহত ৫

ছবিঃ আগামীর সময়

মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক উল্টে খাদে পড়ে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী, মেয়ে, চালকসহ আরও পাঁচজন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চান মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে বাঁশগাড়ির উদ্দেশে যাওয়ার পথে নীলমনি ব্রিজ পার হওয়ার সময় ইজিবাইক চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি উল্টে খাদে পড়ে যায়। এতে চান মিয়া, তার স্ত্রী, মেয়েসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


    শেয়ার করুন: