বন্দরে ছুরি মেরে যুবককে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বন্দরে রাসেল (৩৬) নামে এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্লাহ স্কুলের পেছনের নির্জন স্থানে ঘটে এ ঘটনা।
নিহত রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।




