Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা, ট্রলারভর্তি ফাঁদ জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৮:৪৩
নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা, ট্রলারভর্তি ফাঁদ জব্দ

বনবিভাগের তৎপরতায় ব্যর্থ হয়েছে হরিণ শিকারের একটি বড় পরিকল্পনা, ছবি: আগামীর সময়

সুন্দরবনে চলমান তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয় হয়ে উঠেছে বন্যপ্রাণী শিকারি চক্র। তবে বনবিভাগের তৎপরতায় ব্যর্থ হয়েছে হরিণ শিকারের একটি বড় পরিকল্পনা।

পূর্ব সুন্দরবনের সুপতি বনাঞ্চলে অভিযান চালিয়ে একটি ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ, বরফ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।

আজ রবিবার সকাল ৭টার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনরক্ষীরা সুপতি বনাঞ্চলের বেতমোর গাংয়ের পাটাকাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন

ডিএমপির দুই গুরুত্বপূর্ণ বিভাগে রদবদল

২১ জুন ২০২৬

এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখে বনরক্ষীরা সেটিকে থামানোর নির্দেশ দেন। কিন্তু ট্রলারে থাকা শিকারীরা ট্রলারটি সুন্দরবনের কিনারে ভিড়িয়ে দ্রুত লাফিয়ে পড়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে বনরক্ষীরা চার বস্তা নতুন তৈরি নাইলনের রশির হরিণ ধরার মালা ফাঁদ, বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত বরফ, মাংস ওজন করার দাঁড়িপাল্লাসহ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামের ভাষ্য,  একটি শিকারী চক্র রাতের বেলা সুপতি অভয়ারণ্য এলাকায় প্রবেশ করেছিল। এ সময় বনরক্ষীরা অভিযান চালালে শিকারীরা পালিয়ে যায়।

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার সুযোগে বড় ধরনের পরিকল্পনা নিয়ে বনে প্রবেশ করেছিল চক্রটি। উদ্ধার হওয়া ফাঁদের মাধ্যমে বিপুলসংখ্যক হরিণ শিকারের আশঙ্কা ছিল, যোগ করেন এই কর্মকর্তা।

নিষেধাজ্ঞাসুন্দরবনফাঁদ জব্দ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise