Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত, মা-ছেলে আটক

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৭:২৬
পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত, মা-ছেলে আটক

ছবি: আগামীর সময়

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা কান্দাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিলন গ্রামের মৃত আমজুদ আলীর ছেলে। আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের হাবিয়া বেগম (৫৫) এবং তার ছেলে ইমন মিয়া (২২)।

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানাচ্ছে, ইমন মিয়ার মিলন মিয়ার কাছে দুই হাজার টাকা পাওনা ছিল। টাকা আদায়ের জন্য ইমন ও তার মা মিলনের বাড়িতে যান। সে সময় হাতে টাকা না থাকায় মিলন কিছু সময় চান। ইমন টাকা না পেয়ে ক্ষুব্ধ হন। একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, এরই মধ্যে ইমন তার হাতে থাকা দা দিয়ে মিলনকে কুপিয়ে গুরুতর জখম করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন ইমন ও তার মাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

গুরুতর আহত অবস্থায় মিলন মিয়াকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

নেত্রকোনাহত্যাকাণ্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise