Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারত থেকে জোরপূর্বক পুশইন আন্তর্জাতিক আইনের পরিপন্থী

বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৬:৩০
ভারত থেকে জোরপূর্বক পুশইন আন্তর্জাতিক আইনের পরিপন্থী

ছবি: আগামীর সময়

ভারত থেকে জোরপূর্বক ‘পুশইন’ ঘটনার প্রতিবাদে বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শনে আসেন তিনি।

সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য। পরে দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, গভীর উদ্বেগের সঙ্গে সীমান্তে ভারতীয় পুশইন কার্যক্রম লক্ষ্য করছি। ভারতের রাষ্ট্রীয় নির্দেশনায় নতুন করে শুরু হওয়া এই পুশইন বাংলাদেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সঙ্গেও গভীরভাবে জড়িত একটি বিষয়। কোনো দেশের নাগরিক বা সন্দেহভাজন ব্যক্তিকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক অন্য দেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারতের এই সীমান্ত সন্ত্রাস 'দায়িত্বশীল প্রতিবেশীসুলভ' আচরণবিরোধী। বাংলাদেশের সীমান্ত, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার স্বার্থে এই ধরনের একতরফা কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে যেকোনো সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত- এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।


নাসীরুদ্দীন পাটওয়ারীভারতপুশইন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise