Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সোনাতলায় ৪৫ দিনে ৩০ ডেঙ্গু রোগীর চিকিৎসা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৪:১৪
সোনাতলায় ৪৫ দিনে ৩০ ডেঙ্গু রোগীর চিকিৎসা

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪৫ দিনে প্রায় ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে চিকিৎসা নিতে আসা রোগীদের কেউই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়ে সোনাতলায় এসে চিকিৎসা নিয়েছেন।

সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হিরন ইসলাম (৩০) চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামের বাবু মণ্ডলের ছেলে। চট্টগ্রামে রিকশাচালক হিসেবে কাজ করতেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন হিরন ইসলাম জানান, চট্টগ্রামে অবস্থানকালে প্রথমে তার জ্বর আসে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর জ্বর কিছুটা কমলেও পরে আবার ফিরে আসে। এরপর তিনি বাড়িতে চলে আসেন। গত বুধবার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করানোর পর ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন কবিরাজ বলেছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা শুরু থেকেই করা হচ্ছে। এখানে যেসব ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসেন, তারা সবাই বাইরে থেকে আক্রান্ত হয়ে আসেন। এখন পর্যন্ত স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। গত দেড় মাসে প্রায় ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সোনাতলা পৌরসভার পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে ডোবা-নালা ও ময়লা-আবর্জনাযুক্ত স্থান পরিষ্কারের পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সোনাতলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৮ জন

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৮ জন

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ