বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতীকী ছবি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পুকুরে নামতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হিরা খান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হিরা খান ওই গ্রামের মো. জব্বার খানের ছেলে এবং সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের বাড়ির মো. খালেক হাওলাদারের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর (জগ) দিয়ে সেচ দেওয়ার কাজ চলছিল। এ সময় সবার অগোচরে হিরা খান পুকুরের পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. উমর ফারুক জাবের বলেছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরা খান ঘটনাস্থলেই মারা যায় এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

