Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘুষ না দেওয়ায় জেলের গরু অন্যের গোয়ালে!

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৯:১৭
ঘুষ না দেওয়ায় জেলের গরু অন্যের গোয়ালে!

সরকারি বরাদ্দের বকনা বাছুর

বাগেরহাটে সরকারি প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত দরিদ্র জেলে তারাপদ বিশ্বাসের নামে বরাদ্দ গরু অন্য ব্যক্তির কাছে হস্তান্তরের দাবি করেছেন ভুক্তভোগী। ২০২৫-২৬ অর্থবছরের ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন’ প্রকল্পে গরু পাওয়ার জন্য তালিকাভুক্ত ছিলেন তারাপদ। তার বাড়ি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ গ্রামে।

অভিযোগ, ১০ হাজার টাকা ঘুষ দিতে অস্বীকৃতি জানালে জেলে তারাপদ বিশ্বাসকে গরু না দিয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোহিত বালার মাধ্যমে ৪ হাজার টাকা ঘুষের বিনিময়ে গরু দেওয়া হয় অন্য ব্যক্তিকে। পরে সেই গরুটি দেখা যায় একই ইউনিয়নের শ্রীনাথ বৈরাগীর বাড়িতে।

শ্রীনাথ বৈরাগীর ছেলে শ্রীবাস বৈরাগী জানান, গরু পাওয়ার জন্য তার কাছেও ১০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে ৪ হাজার টাকা দিলে গরুটি তাদের দেওয়া হয়। পরে জানতে পারেন, এটি অন্যের নামে বরাদ্দ ছিল।

গত ২৩ ফেব্রুয়ারি ফকিরহাট উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহর উপস্থিতিতে তারাপদ বিশ্বাসের নামে বরাদ্দকৃত বকনা বাছুরটি তাকে না জানিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহিত বালার কাছে তুলে দেওয়া হয়। পরে সেটি শ্রীবাস বৈরাগীর কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী তারাপদ বিশ্বাসের ভাষ্য, ‘তালিকায় নাম থাকা সত্ত্বেও গরু বিতরণের বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। যাচাই-বাছাই ছাড়াই আমার নামের গরু এখন অন্যের গোয়ালে। ১০ হাজার টাকা ঘুষ না দিতে পারায় আমি বঞ্চিত হয়েছি।’ গরুটি ফেরত পেতে একাধিকবার মৎস্য অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি বলে জানান তিনি।

তার ছেলে প্রহলাদ বিশ্বাসের অভিযোগ, লিখিত অভিযোগ করার পর উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। একইভাবে আরও কয়েকজনের কাছ থেকেও গরু দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে বলে তার দাবি।

এ বিষয়ে মোহিত বালা মন্তব্য করেন, গরু বিতরণের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। কে গরু পেয়েছে বা পায়নি, তা মৎস্য অফিস জানে।

ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ উল্লেখ করেন, তারাপদ বিশ্বাস প্রকৃত জেলে এবং তালিকাভুক্ত ছিলেন। তিনি উপস্থিত না থাকায় কার্ড দেখে তার ছেলে পরিচয়দানকারী একজনের কাছে গরু দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট মাঠ সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে যাচাই ছাড়া অন্যের কাছে গরু হস্তান্তরের বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেননি।

ভুক্তভোগী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বাগেরহাটগরুফকিরহাটজেলের নামে বরাদ্দ গরু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে