Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নাটোরে অস্ত্রসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫:৫৩
নাটোরে অস্ত্রসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে অস্ত্র ও গুলিসহ যুবদলের সাবেক নেতা মাহমুদ হাসান সোনামনিসহ (৪০) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার পালিদেহা এলাকায় এ অভিযান চালানো হয়।

মাহমুদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার টেংরী এলাকায়। তিনি ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। গ্রেপ্তার অন্যরা হলেন মো. সামিউল ইসলাম (৪৬), মো. কাজল (৪০) এবং মো. মনিরুজ্জামান (৩৯)।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম।


আরও পড়ুন

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৩

১৮ মে ২০২৬



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই আল মাসুমের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি সাদা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে যাত্রীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০টি গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় একজন পালিয়ে যান।

ওসি শফিকুল উল্লেখ করেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চার জনের বিরুদ্ধে অস্ত্র আইনে লালপুর থানায় মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারঅস্ত্রনাটোর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise