Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট জব্দ, আটক ৩৩

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:৫৫
মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট জব্দ, আটক ৩৩

সংগৃহীত ছবি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগরপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। যৌথ অভিযানে তিনটি ফিশিং বোট জব্দ এবং ৩৩ জন পাচারকারীকে করা হয়েছে আটক।

রবিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সারাদিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এবং নৌবাহিনীর সমন্বয়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে চালানো হয় অভিযান। এ সময় সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি করে সিমেন্টগুলো করা হয় উদ্ধার।

জব্দকৃত সিমেন্টের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা হাতিয়া ও সন্দ্বীপসহ বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাগরপথে এ ধরনের চোরাচালান চালিয়ে আসছে বলেও দাবি করেন কোস্ট গার্ড কর্মকর্তারা।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সাগরপথে চোরাচালান রোধে আরও জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। সীমান্তঘেঁষা জলসীমায় সক্রিয় পাচারচক্রের মূলহোতাদের শনাক্তে চালানো হচ্ছে সমন্বিত অভিযান।

পরবর্তীতে জব্দ করা সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় করা হয়েছে হস্তান্তর।



কক্সবাজারসেন্টমার্টিনপাচারসিমেন্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise