Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৬ দিনে ৭ দুর্ঘটনা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:৪১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৬ দিনে ৭ দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গত রবিবার থেকে ঘটেছে অন্তত ছয়টি দুর্ঘটনা। এ ছাড়া আগুন ধরেছে দুটি গাড়িতে। বেশিরভাগই ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে। সবশেষ আজ শনিবার সকালে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়েছেন দুজন।

শ্রীনগরের বেজগাঁও ফুটওভার ব্রিজের সামনে ঢাকাগামী লেনে আজ সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা বলে জানায় ফায়ার সার্ভিস।

বাহিনীর মুন্সীগঞ্জ স্টেশনের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানালেন, ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেটকার। এতে মোটরসাইকেলে থাকা ১৭ বছরের মো. জারিফ ও সমবয়সী সাদ হাসান গুরুতর আহত হয়েছে। জারিফের বাড়ি যশোরে ও সাদ কুমিল্লার বাসিন্দা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে শুক্রবার মাঝরাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ওমপাড়া এলাকায় আগুন ধরে যায় একটি প্রাইভেট কারে। তবে হতাহত হননি কেউ। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১টার দিকে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন ধরে গাড়িটিতে। 

এর আগে বুধবার ভোরে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে ঘটে তিনটি দুর্ঘটনা। প্রথমটি ভোর সাড়ে ৩টার দিকে কামারখোলা ব্রিজের ঢালে মাওয়ামুখী লেনে। গাজীপুর থেকে পিরোজপুরগামী একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল সড়কের বাম পাশে। পিকআপের পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল একটি পরিবার।

এ সময় বরগুনাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত হন ওই পরিবারের কয়েকজন ও বাসের সামনের বসে থাকা যাত্রীরা। এর মধ্যে পিকআপযাত্রী সুমন মৃধা ও চালক ফুরকান ইসলাম গুরুতর আঘাত পেয়ে ভর্তি হন স্থানীয় হাসপাতালে।

ঘণ্টাদুয়েক পর একই এক্সপ্রেসওয়ের বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে কিছু সময়ের ব্যবধানে দুটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। আহত হন চারজন, ভর্তি হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আগের দিন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা নোয়াহ গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন একই পরিবারের সাতজন। মঙ্গলবার ভোর রাতে সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী লেনে ঘটে এটি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নোয়াহ গাড়িতে করে গ্রামের বাড়ি নড়াইলে যাচ্ছিল একটি পরিবার। সিরাজদিখানের কুচিয়ামোড়া সেতুর ওপর বিকল হয়ে পড়ে গাড়িটি। তখনই পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির ট্রাক। আহতদের পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে রবিবার রাতে ঘটে তিনটি দুর্ঘটনা। এতে নিহত হন একজন, আহত অন্তত তিনজন। পুড়েছে একটি পিকআপ ভ্যান।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে ১০টার দিকে। উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে ঢাকা থেকে গোপালগঞ্জগামী রডবোঝাই একটি পিকআপে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নেভায়।

এরপর রাত ২টার দিকে দোগাছি সেনাক্যাম্পের সামনে দুটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস গিয়ে এক ট্রাকচালককে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম মো. হোসেন (৩৫)। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার বেলগাছি মুসলিমপাড়ায়।

এর প্রায় এক ঘণ্টা পর এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে বাস-প্রাইভেট কার ও আরেক বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। প্রাইভেট কারে থাকা মোহাম্মদ তৌফিক সিদ্দিক, সিনতিয়া ও হামিদা নামের তিনজন আহত হন।

এসব তথ্য জানিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন।

মুন্সীগঞ্জশ্রীনগরঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:০৩

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৪৪

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:৩৫

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    ২৭ আগস্ট ২০২৬, ০০:৫০

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৩২

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    ২৭ আগস্ট ২০২৬, ০১:০৮

    আমরা সিনেমার পুরো টিম নিরাপদে আছি : অপু বিশ্বাস

    আমরা সিনেমার পুরো টিম নিরাপদে আছি : অপু বিশ্বাস

    ২৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    advertiseadvertise