Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের কালো পতাকা মিছিল

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ২০:৫৯
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের কালো পতাকা মিছিল

সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরণপুর বাজার এলাকায় এ মিছিল হয়। পরে মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবের নেতৃত্বে মিছিলে সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রায় পাঁচ মিনিট ধরে চলা মিছিল শেষে তারা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ছাড়েন।

ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে একটি ব্যানার নিয়ে কয়েকজন নেতাকর্মী হাঁটছেন। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেনের ছবি রয়েছে।

আরও পড়ুন

শপথ নিলেন ৪ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২১ আগস্ট ২০২৬

ব্যানারে লেখা রয়েছে, ‘২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে পরিচালিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নারকীয় তাণ্ডবে নিহত সকল শহীদদের স্মরণে সন্ত্রাসবিরোধী কালো পতাকা মিছিল।’ আয়োজক হিসেবে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে মিছিলের সামনে সোলায়মান হোসেনকে মুজিব কোট পরা অবস্থায় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও ‘পূর্বধলার মাটি, ছাত্রলীগের ঘাঁটি’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। কারও হাতে কালো পতাকা এবং কারও হাতে ব্যানার দেখা যায়।

মিছিলে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাহিমুল ইসলাম নিশাদ ও নাহিদ ইবনে সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাতেন আহমেদ, রনি বেপারী, আবুল বাসার হিমেল ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মামুন শেখ এবং দপ্তর সম্পাদক সালমান হাসানসহ কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে।

স্থানীয় অন্তত চারজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই কয়েকজন যুবক হিরণপুর বাজার এলাকায় জড়ো হয়ে কালো পতাকা হাতে স্লোগান দিতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে সড়কের একটি অংশ প্রদক্ষিণ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি তারা শুনেছেন। ভিডিও দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নেত্রকোনাছাত্রলীগমিছিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি