আগামীর সময়

স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

ছবিঃ আগামীর সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । এ সময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিঘীবরাব এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আব্বাস।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন আজ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করলেন। ‘বৌবাজার এলাকায় অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন ও গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।’

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে, জানালেন ওসি।

    শেয়ার করুন: