ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

মো. হারুন অর রশিদ। সংগৃহীত ছবি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফুলবাড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে ফুলবাড়িয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হারুন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান।
তিনি জানালেন, এর আগেও তিনি গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
হারুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ওসি।




