Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

শেবাচিমের নার্স মলিনাকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:১২
শেবাচিমের নার্স মলিনাকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ

ছবি: প্রতিনিধি

বরিশাল শেবাচিম হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগে দুই রোগীর মৃত্যুর ঘটনায় এক সেবিকাকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ করা হয়েছে।

হাসপাতালের কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি সোমবার এই সুপারিশ করে।

শেবাচিম হাসপাতালের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, জমা দেওয়া প্রতিবেদনে নাক-কান-গলা বিভাগের সেবিকা মলিনা রাণী হালদারকে দায়ী করে তদন্ত কমিটি বাধ্যতামূলক অবসরের সুপারিশ করেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মলিনা ভায়েল ভেঙে সিরিঞ্জে নেন, অপর সেবিকা হেলেন অধিকারী রোগীর শরীরে পুশ করেন। এক্ষেত্রে ভুল ভায়েল ভাঙার জন্য মলিনা এককভাবে দায়ী। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন শেবাচিম হাসপাতাল প্রশাসন।

তবে এই বিষয়ে কেউ কোন আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সকালে শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন রোগী হেলেনা বেগম (৪৮) ও শেফালী বেগমকে (৭০) ভুল ইনজেকশন প্রয়োগ করায় মৃত্যু হয়। ওইদিন তাদের অস্ত্রোপচার করার কথা ছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ওয়ার্ডে তাদের ইনজেকশন প্রয়োগ করেন ওই দুই নার্স। অ্যান্টিবায়োটিকের বদলে ভুলে অ্যানেসথেশিয়া (শরীর অবশ করার) ইনজেকশন দেওয়া হয়। পাঁচ মিনিটের ব্যবধানে ওই দুই রোগী মারা যান।

এই ঘটনায় নার্স মলিনা রাণী হালদার ও হেলেন অধিকারীকে রবিবার সন্ধ্যায় সাময়িক বরখাস্ত করা হয়। নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ১ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছিলো হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশালইনজেকশনে রোগীর মৃত্যুশেবাচিমনার্স বরখাস্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত