Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৪৭
বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

আহত বিকাশ ব্যবসায়ী আনিসুল হক টিপু। ছবি: আগামীর সময়

নেত্রকোনার কেন্দুয়ায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছেন দুর্বৃত্তরা। এ সময় ২ লাখ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যান তারা।

আহত ব্যক্তির নাম আনিসুল হক টিপু। তিনি উপজেলার সাউদ পাড়া মতির মোড় এলাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে সাউদ পাড়া মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম।


আরও পড়ুন

এবার ফাঁস হলো ফাইনালে মেসির সেই বক্তব্যের পুরো অংশ

২২ জুলাই ২০২৬


আনিসুল জানান, দোকান থেকে হেঁটে তার বাসায় পৌঁছাতে সময় লাগে মাত্র ছয় থেকে সাত মিনিট। রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সাউদপাড়া মতির মোড় থেকে নিজ বাসার উদ্দেশ্যে হেঁটে রওয়ানা দেন তিনি। এ সময় ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী দল তার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার মাথায় ৫ টি সেলাই দেন। পরে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

মোবাইল ফোনগুলোতে বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং ও ফ্লেক্সিলোড সংক্রান্ত কয়েক লাখ টাকার লেনদেন চলমান ছিল বলে জানান তিনি।

আনিসুল বলেছেন, ‘আমি প্রতিদিন এই পথেই বাড়ি ফিরি। কখনো কল্পনাও করিনি, এত অল্প দূরত্বের মধ্যে এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হবে। আমার কষ্টার্জিত ২ লাখ টাকার পাশাপাশি ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছি।’
‎

আনিসুল কেন্দুয়া উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি দাবি জানান, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে ভবিষ্যতে আর কোনো ব্যবসায়ী এ ধরনের নৃশংস ঘটনার শিকার না হন।
‎

স্থানীয়রা অভিযোগ করেন, পৌর শহরের ব্যস্ত এলাকায় এমন সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। বিশেষ করে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ নিয়ে চলাচল করায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

ওসি তরিকুলের ভাষ্য, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি আনিসুল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কুপিয়ে আহতনেত্রকোনাছিনতাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী