Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

উপকূলীয় এলাকায় সুপেয় পানি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪
উপকূলীয় এলাকায় সুপেয় পানি নিশ্চিত করা হবে:  প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় এলাকার প্রতিটি মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

উপকূলীয় অঞ্চলের মানুষের পানির সংকট নিরসনে ঘরে ঘরে পানির ট্যাংকি পৌঁছে দেওয়া হবে, যাতে সবাই বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা পূরণ করতে পারে। ট্যাংকি বিতরণের ক্ষেত্রে কোনো দল-মত বিবেচনা করা হবে না, বরং সবার ন্যায্যতা ও প্রাপ্যতা নিশ্চিত করা হবে। পাশাপাশি সুপেয় পানির সংকট নিরসনে সরকারি পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (০৩ এপ্রিল ) সকালে বাগেরহাটের রামপালের পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বললেন, দেশে ১০টি ক্রীড়া পল্লী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বাগেরহাটের মোংলা-রামপাল এলাকায় একটি ক্রীড়া পল্লী নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় ছেলে-মেয়েরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। তিনি আশা প্রকাশ করেন, তরুণরা খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদকসহ বিভিন্ন অপরাধ কমে আসবে।

“অন্ধত্ব প্রতিরোধ করুন” স্লোগানকে সামনে রেখে ২০০৯ সাল থেকে মোংলা-রামপাল এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তার ব্যবস্থাপনা ও পরিচালনায় গত ১৭ বছরে লক্ষাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ১০ হাজারের বেশি মানুষের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।

শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ চক্ষু শিবিরে মোংলা ও রামপাল থেকে প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি চোখের ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। নির্বাচিত রোগীদের ঢাকায় নিয়ে অপারেশন করানো হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

চক্ষু চিকিৎসা কার্যক্রমের সমন্বয়কারী খাঁন আলী আজম জানান, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবতার সেবায় নিয়োজিত। তিনি প্রতিমন্ত্রী হওয়ার আগ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং এখনও তা অব্যাহত রেখেছেন। সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষ যাতে অন্ধত্বের ঝুঁকি থেকে রক্ষা পায় এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise