Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মামলা চাপা দেওয়ার সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করছে : ছাত্র জমিয়ত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৩:৪০
মামলা চাপা দেওয়ার সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করছে : ছাত্র জমিয়ত

ছবি: আগামীর সময়

দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি সাআদ বিন জাকির। তিনি বলেছেন, বিচারহীনতা ও মামলা চাপা দেওয়ার সংস্কৃতির কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার খবালপুর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলছিলেন।

সাআদ বিন জাকির বলেছেন, দেশে একটির বিচার শেষ হওয়ার আগেই আরেকটি শিশু নির্যাতন বা হত্যার ঘটনা সামনে আসছে। কোনো ঘটনায় শুরুতে তীব্র আলোচনা হলেও পরে তা ধীরে ধীরে চাপা পড়ে যায়, যা অপরাধীদের মধ্যে ভয়হীনতা তৈরি করছে।

তিনি মাগুরায় শিশু আছিয়া হত্যা, সিলেটে শিশু ফাহিমা হত্যা, ঠাকুরগাঁওয়ে লামিয়াকে ধর্ষণের পর হত্যা এবং মুন্সীগঞ্জে শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনাগুলোর কথা উল্লেখ করেন। এসময় তিনি বললেন, এসব ঘটনায় জড়িতদের বিচার কত দ্রুত ও দৃশ্যমানভাবে নিশ্চিত করা হয়, এখন সেটিই দেখতে চায় জনগণ।

সাআদ বিন জাকির আরও বললেন, শিশুরা এখন শুধু বাইরেই নয়, অনেক সময় নিজেদের পরিচিত পরিবেশেও নিরাপদ নয়। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র। শিশু সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানো যথেষ্ট নয়। শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক প্রভাব, পরিচয় বা অর্থের কারণে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্র জমিয়তের এই নেতা দাবি করেন, শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় দ্রুত তদন্ত, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের প্রতি নমনীয় অবস্থান ভবিষ্যৎ সমাজকে আরও অনিরাপদ করে তুলবে।

বক্তব্যের শেষাংশে তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে দায়িত্ব শেষ হয় না, তাদের নৈতিক শিক্ষা, মানসিক বিকাশ ও নিরাপত্তার বিষয়েও পরিবারকে গুরুত্ব দিতে হবে।

ফরিদপুরধর্ষণনির্যাতনপ্রতিবাদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise