Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

অবৈধভাবে আনা প্রায় ২ কোটি টাকার সুপারি জব্দ, আটক ৬

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ২৩:১৭
অবৈধভাবে আনা প্রায় ২ কোটি টাকার সুপারি জব্দ, আটক ৬

সংগৃহীত ছবি

পটুয়াখালীতে মায়ানমার থেকে অবৈধভাবে আনা প্রায় ২ কোটি টাকার সুপারি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চারটি ট্রাকসহ আটক করা হয়েছে ছয় পাচারকারীকে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তার ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন চারটি ট্রাকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি।

তার ভাষ্য, মায়ানমার থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছিল সুপারিগুলো। জব্দ করা সুপারির বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা।

অভিযানের সময় আটক করা হয় ট্রাকগুলোতে থাকা ছয়জনকে। পরে জব্দ করা সুপারি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, নিয়মিত মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে আটক ছয়জনকে।

তিনি আরও জানান, জব্দ করা সুপারির বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা।

পটুয়াখালীকোস্ট গার্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise