কর্মীদের না সামলালে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ: ব্যারিস্টার ফুয়াদ

ফাইল ছবি
বিএনপির যে নব্য নেতা-কর্মীরা আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছে, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, আপনার দলের মধ্যে যদি তাদের নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার পতন হাসিনার চেয়েও ভয়াবহ হবে।
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ভুইয়া এসব কথা বলেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ভোটের দিন বাবুগঞ্জ ও মুলাদিতে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, ভয়ভীতি ও জালভোটের একাধিক ঘটনা আমরা স্বচক্ষে দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশের পেশাদার ভূমিকার প্রশংসা করলেও সামগ্রিকভাবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ফুয়াদ বলেন, প্রশাসনকে মনে করি দিতে চাই বহু আইজি, সচিব, প্রধান নির্বাচন কমিশনারও জেলে ভাত খাইতেছে। আপনারাও সাবধান! আমরা কাউকেও ভুলে যাইনি। আপনারা কে কোথায় কোন ভূমিকা রাখছেন। খোদার কসম এর হিস্যা একদিন আপনাদের দিতে হবে।

