Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জ

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩
দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা

ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া নামে এক যুবক।

গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার আগে তার বাড়িতে গোসলের সময় এ ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদের গোসলের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি বড় পাত্রে দুধ রেখে রাশেদ বসে আছেন। সেখানে তার মা মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢালছেন। এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন।

জানা গেছে, রাশেদ দাড়িয়া (৩৫) কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে।

রাশেদ বলেন, আমি ২ বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এ জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছি। দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছি। পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরব যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।

তিনি আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ জুয়া খেলবেন না। জুয়া খেলায় কেউ লাভবান হতে পারে না। এটা সবাই ধ্বংস করে দেয়। আপনারা যারা এ জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।


গোপালগঞ্জঅনলাইন জুয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise