খাবারের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তরুণের নাম মো. আব্দুল বিজয় হাওলাদার (১৮)।
স্থানীয়রা জানান, বিজয় আত্মীয়তার সুযোগ নিয়ে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাসায় নিয়ে যান। একপর্যায়ে শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে অভিযুক্ত তাকে ছেড়ে দেন। বাসায় এসে পরিবারের কাছে ঘটনার বর্ণনা দেয় শিশুটি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হয়। শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ মেহেদী হাসান 'আগামীর সময়'কে বলেছেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’





