Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পালিত কুকুরের বীরত্বে আটক ‘গরুচোর’

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৭:১৪
পালিত কুকুরের বীরত্বে আটক ‘গরুচোর’

বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে বাড়ির পালিত কুকুরের আক্রমণে কাবু হয়েছেন এক ব্যক্তি। পরে বাড়ির গৃহিণী তাকে আটক করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বুধবার রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে আহসানুল করিম নিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি একই এলাকার সোবাহান মৃধা (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসানুল করিম নিয়াজ ঢাকায় চাকরি করেন। তার অনুপস্থিতিতে স্ত্রী-সন্তান বাড়িতে বসবাস করেন। অভিযোগ রয়েছে, সোবাহান মৃধা দীর্ঘদিন ধরে ওই বাড়ির পুকুরের মাছসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিলেন। চুরির উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ির মালিক একটি কুকুর পালন করেন।

বুধবার গভীর রাতে সোবাহান মৃধা গরু চুরির উদ্দেশ্যে গোয়ালঘরে প্রবেশ করলে কুকুরটি তাকে ধাওয়া করে। একপর্যায়ে কুকুরের কামড়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কুকুরের ডাক শুনে বাড়ির গৃহিণী তানিয়া আক্তার সুখী ঘটনাস্থলে এসে তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


আরও পড়ুন

খারাপ সঙ্গীর চেয়ে একা থাকাই ভালো: শবনম ফারিয়া

১৮ জুন ২০২৬



গৃহিণী তানিয়া আক্তার সুখী বলেছেন, গরু চুরি করতে গোয়ালঘরে ঢুকেছিল সোবাহান। আমার পালিত কুকুর তাকে ধরে ফেলে। পরে আমি গিয়ে তাকে আটক করি এবং স্থানীয়দের খবর দিই। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী বলেছেন, আহত ব্যক্তির শরীরে কুকুরের কামড়ের একাধিক ক্ষত রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলছেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise