Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্ত্রীর হাতের মেহেদি না মুছতেই থেমে গেল তাপসের জীবন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২২:১০
স্ত্রীর হাতের মেহেদি না মুছতেই থেমে গেল তাপসের জীবন

প্রতীকী ছবি

মাত্র চার মাস আগে নতুন সংসার শুরু করেছিলেন তাপস বিশ্বাস (২৪)। স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যতের পরিকল্পনায় ভরা সেই জীবন হঠাৎই থেমে গেল। গাজীপুরের কালীগঞ্জে লিচুগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১ জুন) সকালে মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাপস ওই গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ব্রুনাইয়ে থাকার পর তাপস সাত–আট মাস আগে দেশে ফেরেন। এরপর নরসিংদীর শিবপুর উপজেলার নৌকাঘাটা এলাকার অপর্ণা বিশ্বাসকে বিয়ে করেন। নতুন সংসার শুরুর পর জীবন স্বাভাবিকভাবেই চলছিল। স্ত্রীর হাতের মেহেদির রঙ এখনো পুরোপুরি মুছে যায়নি, এরই মধ্যে লিচুগাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো তাপসের নিথর দেহ।

শনিবার বিকেল থেকে তাপস পেটব্যথায় ভুগছিলেন। স্থানীয় বাজার থেকে ওষুধ সেবন করলেও ব্যথা না কমায় চিকিৎসকের কাছে যাওয়ার কথাও ছিল।

সোমবার সকালে বাবার সঙ্গে নাস্তা করার পর গোপাল বিশ্বাস কাজে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের একটি লিচুগাছের ডালে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নিচে নামানো হলে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম শেখ জানান, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

‘মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে’—উল্লেখ করেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।

গাজীপুরবিয়েচিকিৎসকমেডিকেল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০২:৪৫

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    advertiseadvertise