দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা হচ্ছেন- দামুড়হুদা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি আহসানুল মাহমুদ (৩৭)। তিনি উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মো. ইমরান মাহমুদের ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ব্যবহার করে মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযুক্ত। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




