Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রোমিও-জুলিয়েটের রাজা-রাণী কাড়ছে নজর

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৮:৪৬
রোমিও-জুলিয়েটের রাজা-রাণী কাড়ছে নজর

ছবিঃ আগামীর সময়

গত বছরের সেপ্টেম্বরে রোমিও-জুলিয়েট নামের রয়েল বেঙ্গল টাইগার দম্পতির খাঁচায় জন্ম নিয়েছিল দুই শাবক। নাম রাখা হয়েছিল রাজা-রাণী। রংপুর চিড়িয়াখানায় এবার ঈদের ছুটিতে দর্শনার্থীদের নজর কাড়ছে শাবকদুটি।

জন্মের তিন মাস পর রাজা-রাণীকে দেখার সুযোগ করে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তখন থেকেই দর্শনার্থীদের আগ্রহ তাদের ঘিরে। ঈদে চিড়িয়াখানা ঘুরতে যাওয়া বেশিরভাগ লোকজনের জটলাও বাঘের খাঁচা সামনে। বিশেষ করে শিশুরা ছয় মাস বয়সী বাঘছানা দেখে বেশ উচ্ছ্বসিত।

ঈদের তৃতীয় দিন রংপুর চিড়িয়াখানায় দেখা গেল এই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন সবাই। ভেতরে প্রবেশের পর শিশুরা ছুটছে এক খাঁচা থেকে আরেক খাঁচায়।

রোমিও-জুলিয়েটের পাশাপাশি শিশুদের আগ্রহ বানর, জেব্রা ও সিংহ দেখায়। কুমির, ঘড়িয়াল, জলহস্তি, ঘোড়া, হনুমান, গাধা, ভালুক, হরিণ, ময়ূর, উটপাখিসহ চিড়িয়াখানার অন্য খাঁচার সামনেও ছিল জটলা।

চিড়িয়াখানার ভেতরেই অর্ধশতাধিক রাইড নিয়ে আছে একটি শিশুপার্ক। এর ভেতরে আছে ভূতুড়ে গুহা ও কৃত্রিম হ্রদ। শিশুপার্কের পরিধি বাড়ায় কয়েক বছর ধরেই চিড়িয়াখানায় বেড়েছে শিশু দর্শনার্থীদের আনাগোনা।

রোমিও-জুলিয়েটের খাঁচার সামনে কথা হয় লালমনিরহাট থেকে আসা রায়হান মিয়ার সঙ্গে। তিনি পুরো পরিবার নিয়ে এসেছেন রংপুর চিড়িয়াখানায়। বাচ্চাদের হাত ধরে ঘুরে ঘুরে দেখাচ্ছেন খাঁচাবন্দি প্রাণী।

‘বাচ্চাদের জন্যই এতদূর থেকে এখানে আসা। ঈদের এই সময়টা আনন্দময় করতে এটুকু তো করতেই হবে। বাচ্চারা বাঘ, বানর আর জলহস্তি দেখে খুবই আনন্দ পেয়েছে।’

স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন নূর মোহাম্মদ। উদ্দেশ্য, প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটানো।

‘ঈদের দিন দুপুর থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এ কারণে বাইরে ঘুরতে যাইনি। আজ নির্মল বাতাস বইছে, চারপাশ শান্ত-স্নিগ্ধ, এ কারণে আমরা বের হয়েছি।’

চিড়িয়াখানার ইজারাদার হযরত আলী জানালেন, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পানি পান, নামাজের ব্যবস্থা ও বিশ্রামের জন্য আছে পর্যাপ্ত আসন। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুলিশ সার্বক্ষণিক নজরদারি রেখেছে। পুরো চিড়িয়াখানা সিসি ক্যামেরার আওতাভুক্ত।

রংপুর চিড়িয়াখানা ছাড়াও তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, রূপকথা থিম পার্ক, চিকলি ওয়াটার পার্ক, প্রয়াস বিনোদন পার্ক, সিটি চিকলি বিনোদন পার্ক, আনান সিটি পার্ক, গঞ্জিপুরে ভিন্নজগত, পীরগঞ্জে আনন্দনগর ও কাউনিয়ায় তিস্তা পার্কসহ আশপাশের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোতেও ঘুরতে বেরিয়েছেন দর্শনার্থীরা।

উন্মুক্ত বিনোদন স্পট কালেক্টরেট সুরভি উদ্যান, পুলিশ পার্ক, টাউন হল চত্বর, কাউনিয়া তিস্তা রেলওয়ে সেতু, গঙ্গাচড়া মহিপুর তিস্তা সড়ক সেতু পয়েন্টেও দেখা গেছে ভিড়।

 সন্তান, পরিবার, বন্ধু আর প্রিয়জনদের নিয়ে ঈদের শেষদিনের ছুটি উৎসবমুখর পরিবেশে কাটাচ্ছেন দর্শনার্থীরা।

রংপুরঈদের আনন্দচিড়িয়াখানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ