Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিভাগ ঘোষণাতেই ১০ বছর পার, হয়নি জমি অধিগ্রহণ

নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৯
বিভাগ ঘোষণাতেই ১০ বছর পার, হয়নি জমি অধিগ্রহণ

গ্রাফিকস: আগামীর সময়

থাকবে পরিকল্পিত ভবন, খেলার মাঠ, স্টেডিয়াম, পার্ক, সুপ্রশস্ত সড়ক, হাসপাতাল, কমিউনিটি সেন্টার, সার্কিট হাউজ, জিমনেশিয়াম, মসজিদসহ নানা স্থাপনা। দৃষ্টিনন্দন অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে হবে বিদেশি মডেলে এক পরিকল্পিত নগরী। বদলে যাবে নগরীছোঁয়া ব্রহ্মপুত্র নদের অন্য পাড়ের চরাঞ্চলের অবহেলিত জনপদ।

১০ বছর আগে, ২০১৫ সালে এমন কথা শুনিয়ে বিভাগীয় নগরী স্থাপনের কার্যক্রম শুরু হলেও লক্ষ্যপূরণ এখনো বহুদূর। জানা গেছে, শুরুর দিকে প্রস্তাবিত নগরীর জমির পরিমাণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে দ্বন্দ্ব, এরপর করোনা মহামারী, জমির ক্ষতিপূরণে অর্থপ্রাপ্তিতে ধীরগতি, ক্ষতিপূরণ দিতে গিয়ে জমির মালিকদের সঙ্গে কাগজপত্র ও মালিকদের ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা— এসব কারণেই প্রকল্পের ধীরগতি।

সর্বশেষ তথ্য হচ্ছে, এখন চলছে চরাঞ্চলে অধিগ্রহণ হওয়া জমির মালিকদের টাকা পরিশোধের কাজ। টাকা পরিশোধ শেষে হবে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পুনর্বাসন প্রকল্প। এ দাবিতে সমর্থন জোগায় পাশের নেত্রকোনা, শেরপুর ও জামালপুরবাসীও। অবশেষে ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয়। ময়মনসিংহসহ জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা নিয়ে গঠন হয় দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগ। উচ্চাভিলাষী পরিকল্পনা আসে চরাঞ্চলের জমি অধিগ্রহণের বিষয়ে। সাড়ে চার হাজার একর বিশাল আয়তনের জমি অধিগ্রহণের খবরে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন চরের বাসিন্দারা। এভাবে একের পর এক আন্দোলন, জমি জরিপে স্থানীয়দের বাধা ইত্যাদি জটিলতায় কেটে যায় চার-পাঁচ বছর। একপর্যায়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিশাল আয়তনের জমি অধিগ্রহণ থেকে পিছিয়ে আসে সরকার। সিদ্ধান্ত হয় ৯৫০ একর জমি অধিগ্রহণের। চরাঞ্চলের বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

আশার আলোর দেখা মেলে ২০২২ সালের আগস্টে। বিভাগীয় নগরী স্থাপনের প্রকল্পটি ওই বছরের ২ আগস্ট একনেকে অনুমোদিত হয়। কিন্তু এরপর আবার টাকা বরাদ্দ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। অবশেষে ভূমি অধিগ্রহণে ৮০০ কোটি টাকা বরাদ্দ মেলে।

এরপর হাতে নেওয়া হয় ‘ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্প। ২০২২ সালের জুলাই থেকে প্রকল্পের শুরুর সময় ধরা হয়। শেষ করার মেয়াদ নির্ধারিত হয় ২০২৪ সালের ডিসেম্বর। প্রকল্প পরিচালক ভাড়া বাসায় নিজস্ব কর্মকর্তা-কর্মচারী নিয়ে কাজ শুরু করেন। প্রকল্পের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসন জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দেওয়ার কাজটি করছে। জানা গেছে, ৩৪২টি পরিবারকে পুনর্বাসন করা হবে। তাদের জন্য জমি রয়েছে ২৫ একর। এ জমি ভরাট করে ড্রেন, কালভার্ট, রাস্তাও নির্মাণ করা হবে। এখন চলছে বালু ভরাটের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, জমির ক্ষতিপূরণের আবেদনগুলো ভাগ করা হয়েছে তিনটি ধাপে। এখন পর্যন্ত অগ্রগতি ২০ ভাগ। মোট ৩০৭ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন, অধিগ্রহণ হবে প্রায় ৯৪৫ একর জমি। এর জন্য বরাদ্দ আছে ৮০০ কোটি টাকা।

বিভাগীয় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ চলছে পুরনো জেলা শহরে ভাড়া বাসায়। বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়টির কার্যক্রম চলছে জেলা পরিষদের আওতাধীন দোতলা একটি ভবনে। নিচতলায় রেঞ্জ ডিআইজির কার্যালয়। আর দোতলায় বিভাগীয় কমিশনারের কার্যালয়। ছোট ছোট কক্ষে গাদাগাদি করে চলছে এ দুটি দপ্তরের কাজ। এ ছাড়া একাধিক সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় চলছে নগরীর আলাদা আলাদা জায়গায় অফিস নিয়ে।

ভূমি উন্নয়ন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পের পরিচালক সাইফুর রহমান খান বিভাগের অগ্রগতি সম্পর্কে আগামীর সময়কে বলছিলেন, ‘প্রকল্পের মেয়াদ ২০২৫ থেকে বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজ শেষ হবে।’

ময়মনসিংহজমি অধিগ্রহণবিভাগহাসপাতালকমিউনিটি সেন্টারসার্কিট হাউজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise