Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শত্রুর দেওয়া আগুনে পুড়লো আমজাদের জীবিকা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:০৮
শত্রুর দেওয়া আগুনে পুড়লো আমজাদের জীবিকা

আমজাদ হোসেনের একমাত্র সম্বল ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্ত। ছবি: সংগৃহীত

পরিবারের উপার্জনের প্রধান অবলম্বনই ছিল একটি ট্রাক। সেই গাড়িটিতে ভোরের নীরবতায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্ত। ভুক্তভোগীর অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার জীবিকার একমাত্র সম্বল ট্রাকটিতে করা হয়েছে অগ্নিসংযোগ।

মঙ্গলবার ভোর ৪টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়া এলাকার ঘটনা এটি। ক্ষতিগ্রস্ত আমজাদ হোসেন ওই এলাকার মৃত জাফর আহমেদের ছেলে।

আমজাদ হোসেন জানাচ্ছিলেন, প্রতিদিনের মতো নিজের ইট ও বালুর ডিপোতে ট্রাকটি রেখে বাড়িতে যান তিনি। ডিপোতে দুইজন কর্মচারী থাকলেও গভীর রাতে তারা ঘুমিয়ে থাকায় আগুন লাগানোর বিষয়টি বুঝতে পারেননি। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।

তার দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে তার ট্রাকে। তার ভাষ্য, ডিপোতে থাকা নিরাপত্তা ক্যামেরার দৃশ্যে দেখা যায়, গভীর রাতে ডিপোতে প্রবেশ করে মুখ ও শরীর কাপড় দিয়ে ঢাকা এক ব্যক্তি। ট্রাকটির পাশে কিছুক্ষণ অবস্থান করে আগুন ধরিয়ে দেয় সে। আগুন ছড়িয়ে পড়েছে নিশ্চিত হওয়ার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সেই ব্যক্তি।

কান্নাজড়িত কণ্ঠে আমজাদ হোসেন বলছিলেন, ‘অনেক কষ্ট করে গাড়িটা কিনেছিলাম। এই গাড়ির আয় দিয়েই সংসার চলত। এক রাতেই সব শেষ করে দিল। এখন আমি পরিবার নিয়ে কীভাবে চলব?’

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানাচ্ছিলেন তিনি। 

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, ‘লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা।’

কক্সবাজারট্রাকে অগ্নিসংযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি