আগামীর সময়

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

ফাইল ছবি

সাভার পৌর এলাকার রেডিও  কোলোনি মহল্লা থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে রামদা, কাটার ও হকিস্টিকসহ তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাভার পৌর এলাকার জামসিং মহল্লার মহর উদ্দিনের ছেলে আবুল হাসান (৩২), মানিকগঞ্জ জেলার সদর থানার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৮), একই এলাকার নারকুলি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮), বাহ্মণবাড়িয়া জেলার আখাউরা থানার নয়াদিল গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রেডিও  কোলোনি এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি রামদা, একটি লোহার কাটার ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলছিলেন, ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    শেয়ার করুন: