আগামীর সময়

অনিন্দ্য ইসলাম অমিত

সংকটে নাগরিকদের সচেতন ভূমিকা রাখা প্রয়োজন

সংকটে নাগরিকদের সচেতন ভূমিকা রাখা প্রয়োজন

‘ব্যক্তিগত জীবনের ইতিবাচক পরিবর্তনগুলো ধরে রাখতে পারলে তা ভূমিকা রাখবে জাতীয় পর্যায়ে। ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমেই একটি মহৎ জীবন এবং সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব’, বলছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শনিবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের আগে তিনি এ মন্তব্য করেন।

রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

‘রমজান মাসে আমরা অনেকেই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি। এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের জীবন বদলে দিতে পারে।’ তিনি মনে করেন, এসব পরিবর্তন সমাজ ও রাষ্ট্রে প্রতিফলন ঘটাবে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত জানান, সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ভূমিকা পালন করা প্রয়োজন।

‘সরকার যথাসাধ্য চেষ্টা করছে। দেশের স্থিতিশীলতা রক্ষা এবং সরকারি উদ্যোগগুলোয় সহায়তা করা নাগরিক দায়িত্ব, যাতে সকলে মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি।’

শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

    শেয়ার করুন: