আগামীর সময়

ফরিদপুরে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ফরিদপুরে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ফাইল ছবি

ফরিদপুরে আগুনে পুড়ে তামিম মিয়া (১৬) নামে ঘুমন্ত এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় পাশাপাশি থাকা তাদের দুটি ঘর আগুনে পুড়ে যায়। রবিবার দিবাগত রাতে সদর উপজেলার পূর্ব বাখুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাবা প্রবাসী রফিক মিয়ার অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীরা তামিমকে পুড়িয়ে হত্যা করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, সপরিবারে এক আত্মীয়ের বাড়িতে বেড়া গিয়েছিল তামিম। রাতে সে একাই বাড়িতে ফিরে আসে রাতে ঘুমানোর জন্য। পরে রাতের কোন এক সময় ঘরে আগুন লেগে যায়। এ সময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রাতেই পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা রয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    শেয়ার করুন: