Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদের জের, অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২১:৩০
প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদের জের, অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার

মো. রেজানুর ইসলাম।

সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার রেজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার বসুরা গ্রামের বাসিন্দা। 

আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

‘বগুড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের জের ধরে গত ১৭ জুন বগুড়া সদর থানায় একটি অভিযোগ দেন বাংলা টিভির বগুড়া ব্যুরোপ্রধান তানভীর আলম রিমন।

মামলার অন্য আসামিরা হলেন- অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, বগুড়া প্রতিবেদক শামস এবং জেলা প্রতিনিধি মো. সাব্বির হাসান।

মামলার এজাহারে বলা হয়েছে, অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ফেসবুক পেজে গত ৪ মে ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে মানহানিকর মিথ্যা, ভুয়া তথ্য প্রকাশ করে। ১১ জুন অগ্রযাত্রা প্রতিদিনের ফেসবুক পেজ থেকে ‘বগুড়ায় প্রধানমন্ত্রীর সাথে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস’ শিরোনামে মানহানিকর মিথ্যা, ভুয়া তথ্য প্রকাশ করেছে। পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলে ১২ জুন ওই পত্রিকায় প্রচার হয় ‘‘এবার সাংবাদিকের উপদেশ দিলেন ‘রাস্তা কাণ্ডে’ বিতর্কিত - প্রতিমন্ত্রী মীর শাহে আলম।’’

এজাহারে আরও বলা হয়, এসবের ঘটনায় মামলা করার প্রস্তুতির সময় পত্রিকার সম্পাদক মেহেদী হাসান হোয়াটস অ্যাপ নম্বরে কল দিয়ে চাঁদা দাবি করেন তানভীর আলমের কাছে। চাঁদা না দিলে মন্ত্রীর সঙ্গে তানভীর আলমকেও মানহানি করবেন বলে হুমকি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক রেজানুরের এক স্বজন জানান, আজ রেজানুরের জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সেটি নামঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানির দিন নির্ধারণ করেছেন বিচারক।

পেশায় আইনজীবী এই স্বজনের ভাষ্য, রেজানুরকে ৩৮৫ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অথচ এজাহারে কোথাও তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই।

বগুড়া ডিবি কার্যালয়ের ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন, অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রহমাতুল্লাহ মানিক গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরে গাছা থানায় অভিযান পরিচালনা করেন। পরে রাত ১১টার দিকে বোর্ডবাজার এলাকা থেকে রেজানুরকে গ্রেপ্তার করা হয়। আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠান বিচারক আব্দুল্লাহ আল মামুন।

এই সাইবার সুরক্ষা আইনে মামলার আগে তানভীর আলম রিমন একই ঘটনায় গত ১৩ জুন আরেকটি মামলা করেছিলেন বগুড়া সদর আমলি আদালতে। ওই মামলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানির অভিযোগ করা হয়েছিল।
কিন্তু আদালত সূত্র জানিয়েছে, তানভীর আলমের করা সেই মামলার শুনানিতে আইনের কয়েকটি ধারার সমস্যা ছিল। সেই ধারা সংশোধন করার জন্য সদর আদালতের বিচারক মেহেদী হাসান মামলাটি ফিরিয়ে দেন। কিন্তু বাদীপক্ষ ধারা সংশোধন করে মামলা আবার রুজু করেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আদালত সূত্র।

অগ্রযাত্রা প্রতিদিনপ্রতিমিন্ত্রীভারপ্রাপ্ত সম্পাদকগ্রেপ্তার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সুইজারল্যান্ড
    ৪
    বসনিয়া-হার্জেগোভিনা
    ১
    ১৯ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    কানাডা
    ৬
    কাতার
    ০
    ১৯ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ১
    দক্ষিণ কোরিয়া
    ০
    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    ১৯ জুন ২০২৬, ০০:৩১

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    ১৯ জুন ২০২৬, ০৪:১৪

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ১৯ জুন ২০২৬, ০০:৫৪

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ১৯ জুন ২০২৬, ০১:০৯

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    ১৯ জুন ২০২৬, ০২:০১

    ইসমায়েলের পা ভাঙল বুলেটের শব্দে !

    ইসমায়েলের পা ভাঙল বুলেটের শব্দে !

    ১৯ জুন ২০২৬, ১১:০৪

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১৯ জুন ২০২৬, ০২:৫৯

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    ১৯ জুন ২০২৬, ০২:২৩

    স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

    স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

    ১৯ জুন ২০২৬, ০৫:২৬

    বারুদবিশ্বে স্বস্তির হাওয়া

    বারুদবিশ্বে স্বস্তির হাওয়া

    ১৯ জুন ২০২৬, ০৭:১৬

    বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

    বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

    ১৯ জুন ২০২৬, ০৫:৪৫

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    ১৯ জুন ২০২৬, ০২:৩৭

    হরমুজ শান্তির রুট নাকি  নতুন সমীকরণের পথ?

    হরমুজ শান্তির রুট নাকি নতুন সমীকরণের পথ?

    ১৯ জুন ২০২৬, ০২:০৫

    গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

    গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

    ১৯ জুন ২০২৬, ১৯:২৮

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

    ১৯ জুন ২০২৬, ০৪:৩৭

    advertiseadvertise