Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

তীব্র তাপপ্রবাহের পর ভোলায় স্বস্তির বৃষ্টি

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৮:১৫
তীব্র তাপপ্রবাহের পর ভোলায় স্বস্তির বৃষ্টি

ছবি: আগামীর সময়

কয়েক দিনের টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর শুক্রবার সকালে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে ভোলার জনজীবনে। বৃষ্টির সঙ্গে শীতল বাতাস বইতে থাকায় তাপমাত্রা কমেছে। প্রকৃতিতেও ফিরেছে সতেজতা।

শুক্রবার সকাল থেকেই জেলার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। পরে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে কিছু এলাকায় মানুষের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও গরমের তীব্রতা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও দিনমজুররা দীর্ঘদিন পর কিছুটা স্বস্তি অনুভব করেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে প্রচণ্ড রোদ ও তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। ঘরের বাইরে বের হওয়াও কষ্টকর হয়ে উঠেছিল। শুক্রবারের বৃষ্টিতে আবহাওয়ায় শীতলতা ফিরে এসেছে।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে জেলায় ৪৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, চলতি বছরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েক দিনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

তীব্র তাপদাহবৃষ্টিভোলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise