Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরকারি মূল‍্যের অর্ধেকে বিক্রি হচ্ছে ধান, ঈদের আমেজ নেই কৃষক পরিবারে

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২১:০৭
সরকারি মূল‍্যের অর্ধেকে বিক্রি হচ্ছে ধান, ঈদের আমেজ নেই কৃষক পরিবারে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না থাকায় চরম হতাশায় ভুগছেন স্থানীয় কৃষকেরা। মাঠজুড়ে কষ্টের সোনালী ফসল কাটা-মাড়াই, সিদ্ধ আর শুকানোর কাজে কৃষক-কৃষাণীরা ব্যস্ত সময় পার করলেও সরকারি মূল্যের প্রায় অর্ধেকে ধান বিক্রি করতে হচ্ছে।

উৎপাদন খরচ বেড়ে যাওয়ার বিপরীতে বাজারে ধানের দাম আশানুরূপ না হওয়ায় অনেক পরিবারে আসন্ন ঈদের কোনো আমেজ নেই। সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কেনার সিদ্ধান্ত হওয়ায় প্রতি মণের মূল্য দাঁড়ায় ১ হাজার ৪৪০ টাকা। অথচ স্থানীয় বাজারে বর্তমানে ধান বিক্রি হচ্ছে মাত্র ৮০০ থেকে ৮৫০ টাকা মণ দরে। এই লোকসানের কারণে অনেক কৃষক পরিবার এবার কোরবানি দেওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৪৮৫ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪১ টন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকেরা ধান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সোনাহাট ইউনিয়নের কৃষক সাহেব আলী তার ক্ষোভ প্রকাশ করে জানালেন, গত বছর এই সময়ে প্রতি মণ ধান ১১০০ টাকায় বিক্রি করেছি, এখন ৮৫০ টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না, এতে খরচের টাকাই উঠছে না।

পাইকেরছড়া ইউনিয়নের কৃষক খোকন মিয়ার ভাষ্য, ‘ধান বিক্রি করে কুরবানির পশু কিনব। বাড়িতে ধানের পাইকার ডেকেছি। কিন্তু যে দাম বলছে তাতে ১৫ মণ ধান বিক্রি করে একটি ছাগলও কেনা সম্ভব না।

একই রকম হতাশার কথা জানিয়েছেন আরেক কৃষক মশিউর রহমান। ধান বিক্রি করে কুরবানি দেওয়ার কথা তার। ‘ধানের দাম কমে যাওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছি। তাই কুরবানি নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’

ভুক্তভোগী কৃষকদের দাবি, বাজারে ধানের দাম বাড়াতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে দ্রুত ধান ক্রয় কার্যক্রম শুরু করা জরুরি। অন্যথায় তাদের হতাশা ও লোকসান আরও বাড়বে।

গ্রামগঞ্জ থেকে ধান কিনে দেশের বিভিন্ন এলাকার অটো রাইস মিলে সরবরাহ করেন আমজাদ হোসেন। তার ভাষ্য, ‘এই মুহূর্তে মিল মালিকরা শুকনা ধান কম কিনছেন। আর কাঁচা ধানে ঘাটতি হয় তাই একটু দাম কম।’

সার্বিক পরিস্থিতির বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার জানান, উপজেলা জুড়ে ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। আবহওয়া ভালো হলে এবং ধান পুরোপুরি শুকিয়ে বিক্রি করতে পারলে কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!