Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে বাগেরহাটে তরুণদের জলবায়ু আন্দোলন

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:৩১
জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে বাগেরহাটে তরুণদের জলবায়ু আন্দোলন

ছবি: আগামীর সময়

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। শুক্রবার এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের উদ্যোগে আয়োজন করা হয় এ কর্মসূচির। এতে সহযোগিতা করে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং অ্যাকশনএইড বাংলাদেশ।

কর্মসূচিতে অংশ নেন শতাধিক তরুণ জলবায়ু কর্মী, অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা। তারা কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এতে তুলে ধরা হয় প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব নিয়েও সচেতনতামূলক বার্তা।

এ সময় অংশগ্রহণকারীরা মাস্ক পরে প্রতীকী প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এবং সাধারণ মানুষকে উৎসাহিত করেন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে।

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ফাইট ফর কোস্টাল রাইটস অ্যান্ড জাস্টিস, অভিযান যুব সংগঠন, ইয়ুথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটি ও সিডোসহ বিভিন্ন সংগঠনের তরুণরা অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণরা হ্যাশট্যাগ ব্যবহার করে জলবায়ু ন্যায়বিচারের পক্ষে চালান প্রচারণা।

তরুণ জলবায়ু কর্মী মো. মেহেদি হাসান উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির কারণে বাংলাদেশ বড় ঝুঁকিতে রয়েছে দূষণ ও জলবায়ু বিপর্যয়ের। এখনই নবায়নযোগ্য জ্বালানির দিকে না গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে কঠিন।

আরেক তরুণ কর্মী শেখ ফারদিন সানি বলছিলেন, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে টেকসই জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। যা এই তরুণদের নেতৃত্বেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফাইট ফর কোস্টাল রাইটস অ্যান্ড জাস্টিসের সভাপতি মাহফুজ মাঝি, অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, ইয়ুথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটির শেখ ফারদিন সানি, সিডোর মো. মেহেদি হাসান, ইয়ুথ ফেলো রবিউল ইসলাম, তীর্ত সলিল ঠাকুর, এক্টিভিস্টা সদস্য নাসরিন আক্তার জয়া, তামান্না ইসলাম, নোভা ইসলাম, লামিয়া ইভা, আছিয়া খাতুন, রাফিউল শেখ, বিল্লাল হোসেন, অর্ণব মণ্ডল, ইরানী বিশ্বাস প্রমুখ।


বাগেরহাটজলবায়ু আন্দোলনজলবায়ু সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    advertiseadvertise