Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জামিনের শর্তে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ শুরু

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২০:২২
জামিনের শর্তে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ শুরু

ছবিঃ আগামীর সময়

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে দণ্ডপ্রাপ্ত তিন শ্রমিকের জামিনের শর্তে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। 

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এতে উত্তরের বিভিন্ন জেলায় তেল সরবরাহে বিঘ্ন ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু শ্রমিকদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানিয়েছেন, আগামীকাল বেলা ১২টার মধ্যে তিন শ্রমিককে নিঃশর্ত জামিন দেওয়ার শর্তে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার নীলফামারীতে তেল চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এ দণ্ডকে ‘হয়রানিমূলক’ দাবি করে শ্রমিকরা কর্মবিরতিতে যান।

প্রত্যাহারশ্রমিকদের ধর্মঘটউত্তরের জেলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise