মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
বরিশাল ব্যুরো

গ্রাফিকস: আগামীর সময়
বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
স্থানীয়রা জানান, শনিবার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান তারা। খবর দেন নৌ-পুলিশকে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি সোলায়মান হোসেন বলেছেন, নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি সোলায়মান বলেছেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’





