Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একদিনে দুই ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে যাত্রীরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২৩:২৫
একদিনে দুই ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে যাত্রীরা

সংগৃহীত ছবি

ময়মনসিংহ রেলপথে একই দিনে পৃথক দুটি ঘটনায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। দুপুরে জামালপুর এক্সপ্রেসের ইঞ্জিনের সংযোগ হুক বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে লাগে আগুন। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা-ময়মনসিংহ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশনসংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে লাগে আগুন। এ সময় ইঞ্জিনটি অচল হয়ে পড়লে ট্রেনটি ঘটনাস্থলেই আটকা পড়ে এবং ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ থেকে রেলওয়ের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করে মেরামত কাজ। দীর্ঘ চেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটে ইঞ্জিনটি সচল করা সম্ভব হয়। এরপর জামালপুরের উদ্দেশে পুনরায় যাত্রা করে বিজয় এক্সপ্রেস।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, আঠারবাড়ি স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ইঞ্জিনে আগুন ধরে গেলে সেটি বিকল হয়ে পড়ে। পরে কারিগরি দলের প্রচেষ্টায় ইঞ্জিন সচল করা সম্ভব হয়।

ইঞ্জিনে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি এলাকায় ঢাকা থেকে ভূঞাপুরগামী জামালপুর এক্সপ্রেসের ইঞ্জিনের সংযোগ হুক বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে মেরামত ও বিকল্প ব্যবস্থায় ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

ময়মনসিংহজামালপুরব্যাহত ট্রেন যোগাযোগ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ০
    মিসর
    ০
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ০
    উরুগুয়ে
    ০
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ০
    নিউজিল্যান্ড
    ০
    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক, পুরস্কৃত হচ্ছেন উদ্যোক্তা

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক, পুরস্কৃত হচ্ছেন উদ্যোক্তা

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারী নিহত

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত দুই সন্তানের মা

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত দুই সন্তানের মা

    ১৬ জুন ২০২৬, ০০:১৩

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    advertiseadvertise