Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৩:২১
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

একটি গুলি একজন সাংবাদিকের বসা চেয়ারে বিদ্ধ হয়। ছবি: আগামীর সময়

খুলনা নগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও একটি গুলি একজন সাংবাদিকের বসা চেয়ারে বিদ্ধ হয়। গুলির একটি স্প্লিন্টার আরেক সাংবাদিকের বুকে লেগে সামান্য আঘাত করে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও কাজ শেষে সেখানে চা পান ও আড্ডা দিচ্ছিলেন কয়েকজন সাংবাদিক। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই যুবক এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতির বসা চেয়ারের পায়ায় বিদ্ধ হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা প্রতিনিধি শেখ আওয়াল, স্টার টিভির ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুল, আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ রানা কবিরসহ আরও কয়েকজন সাংবাদিক।

আরও পড়ুন

শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় আটক ৩, অভিযুক্ত চাচি পলাতক

১৫ জুলাই ২০২৬

এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানিয়েছেন, তারা কয়েকজন সাংবাদিক দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বসা চেয়ারে লাগে এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

সৈয়দ রানা কবির জানিয়েছেন, গুলির একটি স্প্লিন্টার সাংবাদিক শেখ আওয়ালের বুকে লেগে সামান্য চামড়া ছিলে যায়। তবে তিনি সুস্থ আছেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ছোড়া গুলির অংশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের একাংশ।

এদিকে একই রাতে নগরীর নূরনগর বিশ্বাসপাড়া মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কেউ হতাহত হননি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি