Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অপারেশনের আগে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৫৪
অপারেশনের আগে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশনের আগে ইনজেকশন প্রয়োগের পর অসুস্থ হয়ে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দুই নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। একইসঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থ তলার নাক-কান-গলা (ইএনটি) বিভাগের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

মারা যাওয়া দুই রোগী হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের শার্শী গ্রামের বাসিন্দা বাবুল হাওলাদারের স্ত্রী হেলেনা বেগম (৪৮) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ডাবলুগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মন্নান তালুকদারের স্ত্রী শেফালী বেগম (৬০)।

হাসপাতাল সূত্রে জানা যায়, হেলেনা বেগম থাইরয়েড সমস্যায় ভুগছিলেন এবং ৫ রমজান হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে মুখের ভেতরের টিউমার অপসারণের জন্য ১৮ রমজান হাসপাতালে ভর্তি হন শেফালী বেগম। রবিবার তাদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী সার্জারি ওয়ার্ডে থাকা এক রোগীর স্বজন মরিয়ম বেগম জানান, সকাল ৮টার দিকে শেফালী বেগমকে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতি চলছিল। এর আগে নার্সরা তাকে তিনটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান।

এ ঘটনায় রোগীর স্বজনরা নার্সদের জিজ্ঞেস করলে তারা জানান, চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ইনজেকশন দেওয়া হয়েছে। পরে একই ওয়ার্ডে থাকা হেলেনা বেগমের শরীরেও ইনজেকশন দেওয়া হয়। তখন তিনি বসা অবস্থায় ছিলেন। ইনজেকশন দেওয়ার পরপরই তিনি ঢলে পড়েন এবং মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যু হয়।

মৃত হেলেনা বেগমের ছেলে ইব্রাহিম অভিযোগ করেন, ইনজেকশন দেওয়ার পরই তার সুস্থ মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তেই মারা যান। তবে তারা কোনো মামলা করতে চান না বলে জানিয়েছেন, কারণ মা হারানোর শোকের পাশাপাশি আইনি হয়রানিতে জড়াতে চান না তারা।

অপরদিকে শেফালী বেগমের মেয়ে খাদিজা বেগম বলেন, তার মা সুস্থ ছিলেন। কিন্তু সকালে নার্সরা কয়েকটি ইনজেকশন দেওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানালেও নার্সরা শুরুতে গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন তিনি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স হেলেন অধিকারী বলেছেন, তিনি নিজে ইনজেকশন ভাঙেননি, অন্য নার্স মলিনা হালদার ইনজেকশন প্রস্তুত করেছেন। তিনি শুধু রোগীদের শরীরে ইনজেকশন পুশ করেছেন। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে নার্স মলিনা হালদার বলেছেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অপারেশনের আগে যেসব ইনজেকশন দেওয়ার কথা ছিল, সেগুলোই দেওয়া হয়েছে। রোগীদের অবস্থা খারাপ হলে বিষয়টি চিকিৎসককে জানানো হয় এবং তার নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ২৬ বছরের চাকরি জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলেও দাবি করেন তিনি।

হাসপাতালের নার্সিং তত্ত্বাবধায়ক খাদিজা বেগম বলেছেন, একই ওয়ার্ডে স্বল্প সময়ের ব্যবধানে দুই রোগীর মৃত্যু অবশ্যই গুরুতর বিষয় এবং এতে দায়িত্ব অবহেলার প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তাতে তাদের পূর্ণ সমর্থন থাকবে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, অপারেশনের আগে কিছু ওষুধ অপারেশন থিয়েটারে দেওয়ার কথা থাকলেও সেগুলো ওয়ার্ডেই দেওয়া হয়েছে। অ্যানেসথেটিক ধরনের ওষুধ দেওয়ার পর রোগীর শরীরে যে পরিবর্তন ঘটে, তা সামাল দিতে বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু সেই ব্যবস্থা ছাড়াই ওয়ার্ডে ওষুধ প্রয়োগ করায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি বলেছেন, এটি পেশাগত দায়িত্বে অবহেলার ঘটনা এবং শাস্তিযোগ্য অপরাধ। ইতোমধ্যে দুই নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে বিভাগীয় মামলাও করা হবে।

রোগীর স্বজনরা মামলা করলে হাসপাতাল প্রশাসন সহযোগিতা করবে। তবে এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বরিশালনার্সইনজেকশনে রোগীর মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise