Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দৌলতদিয়ায় ডুবো চরে আটকা ফেরি, অল্পের জন্য রক্ষা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ২০:৩৭
দৌলতদিয়ায় ডুবো চরে আটকা ফেরি, অল্পের জন্য রক্ষা

দৌলতদিয়া পদ্মা নদীর ডুবো চরে আটকা পড়েছে রোরো ফেরি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পদ্মা নদীর ডুবো চরে আটকা পড়েছে রোরো ফেরি শাহ পরাণ। এ সময় ফেরিটি নদী খননকারী ড্রেজারের খুব কাছাকাছি চলে গেলেও অল্পের জন্য সংঘর্ষ হয়নি। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফেরিটি নিরাপদে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি শাহ পরাণ। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে ডুবো চরের মার্কিং করা পয়েন্ট অতিক্রম করে ফেরিটি ডুবো চরে আটকে যায়। এ সময় নদী খননের কাজে থাকা ড্রেজারের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হওয়ারও আশঙ্কা তৈরি হয়।

আরও পড়ুন

২৩ মাস পর দীপ্তি-শাহেদের কাছেই ফিরল চট্টগ্রাম মহানগর যুবদল

২৫ আগস্ট ২০২৬

ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা অভিযোগ করেন, ফেরির মাস্টারের অদক্ষতার কারণে ফেরিটি নদীর চর মার্কিং পয়েন্ট অতিক্রম করে ডুবো চরে আটকে যায়। এতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ফেরির দ্বিতীয় মাস্টার মো. জামাল হোসেন বলেছেন, ‘নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরিটি পদ্মা নদীতে ডুবো চরে আটকা পড়ে।’

জানা গেছে, ওই সময় ফেরির প্রথম মাস্টার বা চালক উপস্থিত ছিলেন না। দ্বিতীয় মাস্টারই ফেরিটি পরিচালনার দায়িত্বে ছিলেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া প্রান্তের এজিএম মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বললেন, ‘শাহ পরাণ ফেরিটি পদ্মা নদীতে ডুবো চরে আটকা পড়ার খবর পেয়ে মেরিন বিভাগের কর্মকর্তাদের পরামর্শে ডুবো চর থেকে ঘাটে আসতে সক্ষম হয়। যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

দৌলতদিয়াপাটুরিয়াডুবো চরে আটকা ফেরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি