Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এস আলম গ্রুপের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংক চান রাজশাহীর গ্রাহকরা

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৯:৫১
এস আলম গ্রুপের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংক চান রাজশাহীর গ্রাহকরা

ছবি: আগামীর সময়

রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রমে কথিত হস্তক্ষেপ এবং এস আলম গ্রুপের প্রভাবমুক্ত ব্যাংকিংব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। তারা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্বাধীনতা, স্বকীয়তা ও গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। তারা বলেছেন, সাধারণ মানুষের আমানতের এই প্রতিষ্ঠানে লাখো গ্রাহক সুদমুক্ত ব্যাংকিংব্যবস্থার প্রতি আস্থা রেখে লেনদেন করেন। তাই ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষার দাবিতে আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের প্রতি দমনমূলক আচরণ করা হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধ এবং ব্যাংক-সংশ্লিষ্ট বিতর্কিত সিদ্ধান্তগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বলা হয়, ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা অটুট রাখতে হলে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন বক্তারা।

দেশের সাধারণ মানুষের জান-মাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা উল্লেখ করেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও বিচক্ষণ ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খায়রুল ইসলাম, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের প্রধান আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল, মাওলানা মো. মোস্তাফা আল মারুফ, আরিফ বিল্লাহ, আবু আব্বাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন।


রাজশাহীগ্রাহকএস আলম গ্রুপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise