Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টিসিবির পণ্য নিয়ে বিরোধ, সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:০৮
টিসিবির পণ্য নিয়ে বিরোধ, সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

মৃত ইলিয়াস আলী (৭০)। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে ছেলের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ইলিয়াস আলী (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শহরের হাজী মোড়ে তাকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে।

মৃত ইলিয়াস আলী উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে। ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রামে বসবাস করছিলেন। অভিযুক্ত মাজেদুল ইসলাম শৈলকুপা পৌরসভার চতুড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার শৈলকুপা শহরের মহিলা কলেজ রোডে টিসিবি ডিলার বিধান কুমার সাহার ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য বিতরণ নিয়ে ইলিয়াস আলীর ছেলে রিসালত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুরে ইলিয়াস আলী মোটরসাইকেলে করে বাড়ি থেকে শৈলকুপা শহরের দিকে যাওয়ার পথে হাজী মোড়ে পৌঁছালে মাজেদুল তাকে থামিয়ে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় ইলিয়াস আলীকে উদ্ধার করে ভর্তি করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে তার অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় তার।

আরও পড়ুন

সি ট্রাক-ট্রলার চললেও বন্ধ ফেরি, ক্ষুব্ধ যাত্রীরা

২৫ আগস্ট ২০২৬

ইলিয়াস আলীর ছেলের বউ সীমা খাতুন বলেন, ‘বৃহস্পতিবার সকালের দিকে কার্ডবাদে টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় চতুড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাজেদুলের। দুপুর ২টার দিকে আমার শ্বশুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে শহরের হাজী মোড়ে পৌঁছালে রড ও হাতুড়ি দিয়ে মাজেদুল আমার শ্বশুরকে রক্তাক্ত করে আহত করে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আমরা তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কয়েক দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যায় মারা যান তিনি।’

টিসিবি ডিলার বিধান কুমার সাহা বলেন, ‘বৃহস্পতিবার সকালে টিসিবির পণ্য বিতরণের সময় রিসালত হোসেনের সঙ্গে একজনের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এরপর জানতে পারি, রিসালতের বাবাকে করা হয়েছে মারধর। এর বেশি আমি কিছু জানি না।’

অভিযুক্ত মাজেদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘টিসিবির পণ্য নিয়ে দ্বন্দ্বে ইলিয়াস আলী নামে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছি। এখনো থানায় কেউ অভিযোগ দাখিল করেনি। পরিবারের অভিযোগ দিলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।’

ঝিনাইদহইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি