Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বই পোড়ানোর অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৮:৫৬
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বই পোড়ানোর অভিযোগ

ছবি: আগামীর সময়

একটি বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেলেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। এমন অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বরগুনা জেলার আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির।

বিদ্যালয়ের মাঠেই বইগুলো পুড়িয়ে দেন তিনি। তার এমন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে প্রতিক্রিয়া। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা আছে দুদকে। সেই অপকর্ম আড়াল করতেই বইয়ের সঙ্গে নথি পুড়িয়ে ফেলেছেন তিনি।

জানা গেছে, বিদ্যালয়টির গত ২০ বছরের নতুন-পুরাতন বই, আসবাব একটি ভবনে রাখা ছিল। সেখানকার সকল বই ও আসবাব আজ দুপুরে প্রশাসন ও ব্যবস্থাপনা কমিটির অনুমতি না নিয়ে পুড়িয়ে ফেলেন প্রধান শিক্ষক।

আরও জানা গেছে, শাহ আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ নিয়েই মামলা চলছে দুদকে।

শিক্ষার্থী লামিয়া ও জান্নাতি জানান, প্রধান শিক্ষক অনেক নতুন ও পুরাতন বই পুড়িয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলছেন, প্রধান শিক্ষক কাউকে না জানিয়েই বইগুলো পুড়িয়েছেন। দুর্নীতির আলামত নষ্ট করতেই এমনটা করেছেন বলে তাদের দাবি।

তদন্ত করে বই পোড়ানোর মূল কারণ বের করার দাবিও জানিয়েছেন তারা।

বই পোড়ানোর বিষয় স্বীকার করে শাহ আলম বললেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পুরাতন বই ও আসবাব পুড়িয়ে ফেলেছি। নতুন বই পোড়ানো হয়নি।’

বইতে পোড়াতে প্রশাসন ও ব্যবস্থা ব্যবস্থাপনা কমিটির অনুমোদন নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার মো. গোলাম মাহমুদ সেলিম বলছেন, ‘বই পোড়ানোর বিষয়ে প্রধান শিক্ষক আমাকে ও শিক্ষা অফিসারকে জানাননি।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমতলীবিদ্যালয়বই পোড়ানো
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise