Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঈশ্বরদী

ছাগলে খেয়েছে শজনে পাতা, কথা-কাটাকাটির পর সংঘর্ষে মৃত্যু বৃদ্ধের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২০:৩৩
ছাগলে খেয়েছে শজনে পাতা, কথা-কাটাকাটির পর সংঘর্ষে মৃত্যু বৃদ্ধের

গ্রাফিকস: আগামীর সময়

পাবনার ঈশ্বরদীতে ছাগলে শজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন মাহাবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তি।

রবিবার (২৪ মে) দুপুরের দিকে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান।

মৃত মাহাবুল হোসেন সাহাপুর পূর্বপাড়া এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে এবং আটক প্রতিবেশী একই এলাকার আবুল বাশার মুন্সী।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রবিবার সকালে মাহাবুলের একটি ছাগল তার প্রতিবেশী আবুল বাশার মুন্সীর শজনে গাছের পাতা খায়। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। এতে মাহাবুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানালেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

ঈশ্বরদীসজনে পাতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise