বিলে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ
সিরাজগঞ্জ প্রতিনিধি

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আগামীর সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিল থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে।
নিহতের নাম নাঈম হোসেন। তিনি সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
তিনি বলেছেন, বুধবার সকালে খৈচালা বিলে গলাকাটা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



