Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে দুই শিক্ষকের হাতাহাতি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৮:২৫
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে দুই শিক্ষকের হাতাহাতি

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়

কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে দুই জ্যেষ্ঠ শিক্ষকের হাতাহাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বাভাবিক ক্লাস চলাকালে তর্কাতর্কির একপর্যায়ে শিক্ষক মুফিজ ও শিক্ষিকা মেরি পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে শ্রেণিকক্ষের ভেতর শিক্ষার্থীদের উপস্থিতিতে দুই শিক্ষকের উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির দৃশ্য দেখা যায়। শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের এমন আচরণে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

বিদ্যালয়-সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, শিক্ষক মুফিজ ও শিক্ষিকা মেরির মধ্যে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। সেই বিরোধই একপর্যায়ে প্রকাশ্য হাতাহাতিতে গড়িয়েছে বলে অভিযোগ। তবে তাদের বিরোধের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। বিদ্যালয়ে গুঞ্জন রয়েছে, অর্থনৈতিক লেনদেন বা হিসাব-নিকাশ, ব্যক্তিগত বিরোধ কিংবা প্রশাসনিক কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের এমন আচরণ বিদ্যালয়ের শৃঙ্খলা ও ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের মতে, শিক্ষকরা যেখানে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও সহনশীলতার শিক্ষা দেবেন, সেখানে শ্রেণিকক্ষেই যদি তারা নিজেদের মধ্যে মারামারিতে জড়ান, সেটি অত্যন্ত উদ্বেগজনক।

এ বিষয়ে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ‘আমি তো ছুটিতে। এত দূর থেকে আমি কিছু বলতে পারব না।’

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে যদি দুই শিক্ষকের মধ্যে বিরোধ থেকে থাকে, তাহলে তা আগে সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি কেন, তা নিয়েও আলোচনা চলছে।

রামু উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও শৃঙ্খলাভঙ্গজনিত ব্যবস্থা নেওয়া হবে।’

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়কক্সবাজারদুই শিক্ষকের হাতাহাতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট