Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অধিকাংশ পাম্প বন্ধ

রাজশাহীতে পুলিশ পাহারায় চলছে তেল বিক্রি

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১৯:০৪
রাজশাহীতে পুলিশ পাহারায় চলছে তেল বিক্রি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে তেল সংকটের গুঞ্জনের মধ্যে কয়েকটি ফিলিং স্টেশনে পুলিশি পাহারায় তেল বিক্রি হচ্ছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্পগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। এদিকে, গত শুক্রবার রাত থেকেই তেল স্বল্পতা কিংবা সীমিত মজুদের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে নগরীর বেশিরভাগ পেট্রল পাম্প।

শনিবার (৭ মার্চ) সকালে শাহ মখদুম বিমানবন্দরের সামনে অবস্থিত হাবিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পুলিশি পাহাড়ায় ক্রেতাদের তেল দেওয়া হচ্ছে। এসময় পাম্প কর্তৃপক্ষ নির্দিষ্ট ক্রয়সীমা নির্ধারণ করে দেন এবং সেই সীমার বাইরে কাউকে তেল দেওয়া হয়নি।

জানা যায়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক তেল সরবরাহে অনিশ্চয়তা দেখা দেয়। এর প্রভাব ধীরে ধীরে দেশের বাজারেও পড়তে শুরু করে। তেল সংকটের গুঞ্জনে শুক্রবার রাজশাহীর বিভিন্ন এলাকায় চালকদের মধ্যে ফুল ট্যাংক করে জ্বালানি নেওয়ার হিড়িক পড়েছে। ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ করে পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা বেড়ে যায়। এতে তিন দিনের তেল এক দিনেই শেষ হয়ে যায়। ফলে অধিকাংশ পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিরোইল, ভদ্রা, তালাইমারী, কাটাখালী, আলুপট্টি ও কুমারপাড়া এলাকার প্রায় সব ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। অন্যদিকে নওদাপাড়া এলাকার কয়েকটি পাম্পে সীমিত পরিসরে তেল বিক্রি চলছে। সেখানে মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। কোনো কোনো পাম্পে আবার ১০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। প্রাইভেটকারে ৫০০ থেকে ১ হাজার টাকার তেল দেওয়া হচ্ছে। একইভাবে মিনি ট্রাকেও প্রায় ১ হাজার টাকার তেল দেওয়া হচ্ছে।

পাম্পের বিক্রয়কর্মীরা জানান, তেল সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় গত দুই দিন ধরে পাম্পগুলোতে চাপ বেড়ে গেছে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকরাও তেল নেওয়ার জন্য ভিড় করছেন। এতে পাম্পগুলোর রিজার্ভ তেলও দ্রুত ফুরিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে কিছু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। যেখানে প্রতিদিন প্রায় দুই হাজার লিটার তেলের চাহিদা থাকে, সেখানে অনেক সময় এক হাজার লিটার বা তারও কম সরবরাহ করা হচ্ছে। ফলে বাজারে চাপ তৈরি হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে।

বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে রাজশাহী জেলাতেই রয়েছে প্রায় ৪২টি পাম্প।

পরিস্থিতি নিয়ে বলছিলেন সংগঠনটির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। ‘গত তিন দিন ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। ফলে পাম্পগুলো স্বাভাবিকভাবে তেল বিক্রি করতে পারছে না। ইতোমধ্যে কয়েকটি ফিলিং স্টেশন তেল না থাকায় বন্ধ হয়ে গেছে। যেগুলোতে কিছু মজুদ রয়েছে, সেগুলোতে অল্প অল্প করে তেল দেওয়া হচ্ছে।’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‘কিছু পাম্পে তেল নিতে গিয়ে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। অনেকেই নির্ধারিত সীমার বাইরে তেল নিতে চাইছেন, এতে বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। এসব পরিস্থিতি এড়াতে এবং পাম্পের কর্মী ও মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে,’ বলছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

‘পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে,’ যোগ করেন তিনি।

রাজশাহীজ্বালানি তেলপেট্রল পাম্প
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    রপ্তানিতে মন্দার বছর জুনে স্বস্তি

    রপ্তানিতে মন্দার বছর জুনে স্বস্তি

    ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৯

    ১২ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন আদৃত

    ১২ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন আদৃত

    ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৭

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    advertiseadvertise