Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জ্বালানি তেল সংকটে কৃষকের কপালে চিন্তার ভাঁজ

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৪০
জ্বালানি তেল সংকটে কৃষকের কপালে চিন্তার ভাঁজ

ছবিঃ আগামীর সময়

টাঙ্গাইলে জ্বালানি তেলের সংকটে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে ডিজেলের অভাবে নিয়মিত সেচ দিতে না পারলে বোরো ধান হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন কৃষক।

দেলদুয়ার উপজেলার কৃষক আব্দুল আলীম জানান, ডিজেল তেলের কৃত্রিম সংকটের কারণে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে পারছি না। সকাল থেকে দীর্ঘ সময় তেলের পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল পাচ্ছি না। কোথাও কোথাও সর্বোচ্চ দুই লিটারের বেশি ডিজেল দেওয়া হচ্ছে না। এর ফলে সেচ মেশিন চালানো কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দেলদুয়ার উপজেলার সুবর্ণতলী এলাকার কৃষক আবেদ আলী বলেছেন, সেচের মালিক জমিতে সময়মতো পানি দিতে না পারায় বোরো ধান ক্ষেতে বিরূপ প্রভাব পড়ছে। তিনি দ্রুত এ সংকট নিরসনের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তার কথায়, বোরো ধান চাষে ঠিকমতো সার-বীজসহ যাবতীয় খরচ করে এখন যদি পানির অভাবে জমির ফলন নষ্ট হয়, তাহলে যে ক্ষতির মুখে পড়বেন সেটি শোধরানোর মতো নয়।

এদিকে টাঙ্গাইলের বিভিন্ন ফিলিংস্টেশনে পেট্রোল ও অকটেনেরও সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যানবাহন ব্যবহারকারীরা। অনেক পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চালকরা প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। কোথাও কোথাও নির্দিষ্ট সীমার বেশি তেল দেওয়া হচ্ছে না ।

মোটরসাইকেল আরোহী আব্দুর রহমানের ভাষ্য, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অল্প পরিমাণ তেল পেয়ে তারা কর্মস্থলে যাতায়াত করতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তিনি।

অন্যদিকে সেলিমপুর পাম্পের কর্তৃপক্ষ রানা ইসলাম বলেছেন, তেল গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি ডিপো থেকে পাচ্ছি না। যার ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছি না।

দেলদুয়ার উপজেলার সেলিমপুর গ্রামের সেচের মালিক হোসেন আলী জানান, জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় আবাদি জমির কৃষক এবং সেচের মালিকরা আতঙ্কে আছেন।

তিনি মনে করেন, যানবাহনের অকটেন এবং পেট্রোলের যে পরিস্থিতি পাম্পে গিয়ে দেখা যায় তাতে ব্যাপকভাবে আতঙ্কে সেচের মালিকসহ কৃষকরা।

সুবর্ণতলীর আসলাম মিয়ার ভাষ্য, চলমান এ সংকট কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

দেলদুয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ জানান, টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় বেশকিছু সেচ রয়েছে। সেসব সেচের প্রতি নজরদারি রাখছি। কারণ কৃষকের কপালে বর্তমানে চিন্তার ভাঁজ রয়েছে। কৃষক সব সময় তেলের এই কৃত্রিম সংকট নিয়ে হাটে-ঘাটে বাজারে সব জায়গায় তাদের একটি আলোচনা ধান চাষ নিয়ে। তাই প্রশাসন থেকে শুরু করে সবারই নজরদারি রয়েছে।

বর্তমানে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে পেট্রোল পাম্পগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। তেল মজুদ বা কারসাজি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে প্রতিদিন তদারকি করা হচ্ছে বলে উল্লেখ করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী।

কৃষকের জন্য আলাদাভাবে পেট্রোল পাম্পে বলা আছে জানিয়ে ইউএনও বলেছেন, এখন পর্যন্ত সেচের মালিকরা আমার কাছে অভিযোগ করেননি। তবে তারা বোরো ধান চাষে তেলের কৃত্রিম সংকটে আতঙ্কে।

তেলকৃষকপানিধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি