মমেক হাসপাতালে ডেঙ্গুতে ১ শিশুর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো

সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে মারা যায় শিশুটি।
মৃত শিশুটির নাম রিফাত। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মো. জয়নুদ্দীনের ছেলে।
গত সোমবার ডেঙ্গু জ্বর নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল।
এ পর্যন্ত মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হলো।
ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে ডেঙ্গুর লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৫৬ জন।







